|
Date: 2025-10-20 16:25:58 |
“হাত ধোয়ার নায়ক হোন”-এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুল চত্ত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, একাডেমীক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, সহকারী প্রোগ্রামার আফসানা রহমান, উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, কোয়ালিটি স্কুলের অধ্যক্ষ পারভীন আক্তার, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
© Deshchitro 2024