|
Date: 2025-11-14 16:31:38 |
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগে ডাকা গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামালপুরের ইসলামপুরের মো. মোহন মিয়া নামের আওয়ামী যুবলীগের এক নেতা। মোহন মিয়া ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে আসীন। এ ছাড়া তিনি ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে যুবলীগ নেতা মোহন মিয়ার দেওয়া ওই ঘোষণাটি বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে।
ফেসবুক ঘেঁটে দেখা গেছে, ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়া তাঁর ফেসবুক আইডিতে লকডাউন কর্মসূচি সফল করতে একটি সাদা-কালো স্টিকার পোষ্ট করেছেন। এতে তিনি লিখেছেন, 'ঢাকায় লকডাউন কর্মসূচিতে গিয়ে ইসলামপুর উপজেলার কেউ যদি এরেস্ট হন। তাঁর পরিবারের দায়িত্ব আমি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নিবো, ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।'
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগষ্ট ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মোহন মিয়া। এ ছাড়া তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় বিস্ফোরক দ্রব্য নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানার মামলার এজাহারভুক্ত আসামি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, 'যুবলীগ নেতা মোহন মিয়া ফেসবুকে কী লিখে পোষ্ট করেছেন, সেটা নজরে পড়েনি। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
© Deshchitro 2024