|
Date: 2025-11-27 12:05:20 |
নড়াগাতি, নড়াইল: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নড়াগাতি থানা শাখার পক্ষ থেকে এক লিখিত চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে, মাওলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিমুল মোল্লার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
যুবদল সূত্রে জানা যায়, গত ২৫/০৩/২০২৫ তারিখে একটি পত্রের মাধ্যমে শিমুল মোল্লাকে মাওলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে, সম্প্রতি জেলা যুবদলের সভাপতির পরামর্শ এবং অনুমতিক্রমে এই সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
নড়াগাতি থানা যুবদলের পক্ষ থেকে প্রেরিত চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আজ হইতে তিনি (শিমুল মোল্লা) মাওলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব কার্যক্রমে অংশগ্রহণ করিবেন।
এই সিদ্ধান্তের ফলে শিমুল মোল্লা তার পূর্বের পদে পুনর্বহাল হলেন এবং দলের কার্যক্রমে পুনরায় সক্রিয় হতে পারবেন।
© Deshchitro 2024