|
Date: 2025-12-11 17:58:17 |
রংপুরের পীরগাছায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমি হলরুমে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুজন রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, গ্রামীণ নিরাপত্তা জোরদার ও সমাজ উন্নয়নে ভিডিপির ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, ভিডিপি সদস্যরা গ্রামের নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা ও সরকারি সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদের, থানা ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক হামিদা খাতুন ও আল আমীন সহ অনেকে।
পরে সফলভাবে প্রশিক্ষণার্থীদের হাতে উপহার ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন অতিথিরা।
© Deshchitro 2024