|
Date: 2025-12-21 04:58:30 |
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নওগাঁ জেলার নিয়ামতপুর থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা অফিসার ইনচার্জসহ থানার সকল কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, ডিউটি ব্যবস্থাপনা ও রেকর্ডপত্র পর্যালোচনা করেন।
এ সময় তিনি জনবান্ধব পুলিশিং জোরদার, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক কোন্দল, সামাজিক বিরোধ, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি নির্বাচনকালীন সময়ে গুজব, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইন অনুযায়ী দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নওগাঁ জেলা পুলিশ সর্বদা আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
© Deshchitro 2024