|
Date: 2026-01-10 17:15:46 |
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকাণ্ড এবং দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশকে সমূলে উপড়ে ফেলার ডাক দেওয়া হয়েছে।শনিবার ঠিক দুপুরবেলা শহরের ব্যস্ততম মনিহার চত্বর থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে যশোরের রাজপথ। নেতাকর্মীদের দাবি—মুসাব্বির হত্যার বিচার এবং নির্বাচনমুখী পরিবেশ নষ্ট করার নেপথ্যে থাকা কারিগরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে এক বিশাল সমাবেশে রূপ নেয়।
পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুল রহমান সাগর তীক্ষ্ণ ভাষায় বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করেন।তাদের ফ্যাসিবাদের মূল হোতারা দেশ ছাড়লেও তাদের লালিত অসংখ্য অস্ত্রধারী সন্ত্রাসী এখনো দেশে ঘাপটি মেরে আছে।আসন্ন জাতীয় নির্বাচনকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।৫ আগস্টের পর থেকে শুরু হওয়া একের পর এক ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, সদর উপজেলার আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমেদ। এছাড়াও নগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল এবং সদস্য সচিব খাইরুল বাশার সুজনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ পরিষ্কার বার্তা দেন—গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে। তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে আন্দোলনের দাবানল আরও তীব্র হবে।
© Deshchitro 2024