|
Date: 2026-01-28 22:44:04 |
জনতা আদর্শ বিদ্যাপীঠে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ( নরসিংদী)
শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে নরসিংদী জেলার পলাশ উপজেলার সুনামধন্য অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি ২০২৬ রোজ বুধবার সকাল ৯ টা থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খানের সার্বিক ব্যবস্হপনায় দিনব্যাপী জনতা আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বসির গ্রুপের প্রতিষ্ঠান জনতা জুট মিলের মহা ব্যবস্হাপক ও জনতা আদর্শ বিদ্যাপীঠের পরিচালনা কমিটির সহ-সভাপতি আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক, প্রাক্তন মেডিক্যাল কনসালটেন্ট ডাঃ ইন্নামিন বুলবুল।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী এবং অসাধারণ নৃত্যের ডিসপ্লে প্রদর্শন করে। পরবর্তীতে বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার স্হানীয় জনগণ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024