পলাশে শিশু স্বর্গ কিন্ডারগার্টেনে ২১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                  নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ড বাগপাড়া এলাকায় অবস্থিত শিশু স্বর্গ কিন্ডারগার্টেনে ২১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 


                       ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শিশু স্বর্গ কিন্ডারগার্টেন বিদ্যালয় মাঠে শিশুরা তাদের শারীরিক কসরত প্রদর্শনী ও নৃত্য প্রদর্শন করে এবং  মোট ১২ টি ইভেন্টে কোমলমতি ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন এ-র পৃষ্ঠপোষকতায়  ও প্রধান শিক্ষক  জুলেখা আক্তার জুই এ-র তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। 


                  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব( অবসরপ্রাপ্ত)  মোঃ আবুল বায়েছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম ও প্রফেসর আলতাফ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার আহ্বায়ক ও সাংবাদিক মিনার হোসেন খান, পলাশ থানা সেন্ট্রাল কলেজের প্রফেসর আজহার হোসেন ও মেট লাইফ এ-র ফাইন্যানসিয়াল এসোসিয়েট  শেখ মোহাম্মদ ইউসুফ আজাদ উপস্থিত ছিলেন। 


                   এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করতে সন্মানিত অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024