|
Date: 2026-01-31 20:39:19 |
নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম-এর নির্বাচনী প্রতীক ‘কলস’-এর সমর্থনে লোহাগড়া মোল্লার মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক ‘কলস’ প্রতীকের জয়গানে মাঠ মুখরিত করে তোলেন।
ষড়যন্ত্র ছিন্ন করে ‘কলস’ প্রতীকের জয়গান
মোল্লার মাঠের এই নির্বাচনী সভাটি মূলত রূপ নিয়েছিল এক বিশাল জনসমুদ্রে। ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নেতৃবৃন্দ যখন মঞ্চে ওঠেন, তখন পুরো মাঠ ‘কলস, কলস’ ধ্বনিতে ফেটে পড়ে। সভায় বক্তারা বলেন, "যাদের হাত ধরে নড়াইলের রাজনীতি সুসংগঠিত হয়েছে, তাদের বহিষ্কার করে কলস প্রতীকের জোয়ার থামানো যাবে না। আমাদের নেতা আলহাজ্ব মনিরুল ইসলাম আগন্তুক নন, তিনি রাজপথের পরীক্ষিত সৈনিক।"
জনতার প্রতীক কলস
উপজেলা ও পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে স্পষ্ট করেন যে, কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নড়াইলের সাধারণ মানুষ মেনে নেবে না। তাদের মতে
মনিরুল ইসলাম সাধারণ কর্মীদের সুখে-দুখে পাশে থাকেন, তাই প্রতীক যাই হোক, মানুষ তাকেই চায়।
ফ্যাসিষ্ট সরকারের আমলে যারা জেল-জুলুম সহ্য করেছেন, তাদের প্রতিনিধি এখন ‘কলস’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।
আগামী ১২ তারিখ সারাদিন ‘কলস’ মার্কায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, "১২ তারিখের ভোট হবে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। কলস প্রতীকের জয়গান আজ ঘরে ঘরে পৌঁছে গেছে।" সমাবেশের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের অবস্থান অত্যন্ত সুসংহত।
© Deshchitro 2024