|
Date: 2026-02-01 21:31:31 |
পলাশের ঘোড়াশালে ধর্ষণের শিকার শিশু কন্যা-আসামী গ্রেফতার
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদী পলাশ ঘোড়াশালে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার হয়েছে আড়াই বছরের এক শিশু কন্যা। এ ঘটনায় ধর্ষণকারী কাদির মিয়া (৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পাতিবার সকালে ওই শিশুকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কাদির মিয়া। গ্রেফতারকৃত কাদির মিয়া কুমারটেক গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে খেলা করছিল আড়াই বছরের ওই শিশু। পরে কাদির মিয়া শিশুটিকে কেক কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষষ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে আসলে তার মা সন্দেহবশতী হয়ে জিজ্ঞাস করে ধর্ষণের বিষয়টি জানতে পারে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে পলাশ থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024