|
Date: 2026-02-06 18:32:55 |
বিএনপি দেশকে উন্নত বিশ্বে সম্মানজনক জাতি হিসেবে পরিচিত করতে কাজ করে যাবে - ড. মঈন খান
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড.আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশকে উন্নত বিশ্বে একটি সম্মানজনক জাতি হিসেবে পরিচিত করতে কাজ করে যাবে।যেখানে থাকবে না কোন দুর্নীতি, লুটপাট আর এক দলীয় স্বৈরশাসন।
৬ ফেব্রুয়ারী ২০২৬ রোজ শুক্রবার সকালে নরসিংদী ২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল পৌর এলাকার চড়পাড়া গ্রামে নির্বাচনি এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন,দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ যে ব্যবস্থায় লুটপাট আর দুর্নীতি করে গেছে দেশে আর সেই ব্যবস্থা ফিরে আসতে দেওয়া যাবে না। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি গনতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য।তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উঠান বৈঠকে ঘোড়াশাল পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহনাজ সুলতানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ড. আব্দুল মঈন খানের কন্যা মাহরীন খান, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় স্হানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার ধানের শীষ সমর্থনকারী জনগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024