পলাশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ নরসিংদী



‎                         নরসিংদীর পলাশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‎                ১০ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পলাশ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।


‎             উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন   উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  ইশতিয়াক আহমেদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  কাউছার আলম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাকটর উপস্থিত ছিলেন।


‎                         এসময়  পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  আলম মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


‎           আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। পলাশ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অগ্নি নির্বাপণের মহড়া প্রদর্শন এবং  প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পে করনীয় বিষয়ে আলোচনা করেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024