|
Date: 2026-03-12 19:30:21 |
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় পুলিশের এক সফল মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে খাজুরা-মির্জাপুর সড়কের পল্লী বিদ্যুতের যন্ত্রাংশ রাখার অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন: মোঃ রাসেল হোসেন (২২), পিতা- মিজানুর, গ্রাম- মির্জাপুর, ইউনিয়ন- বন্দবিলা, বাঘারপাড়া, যশোর। মোঃ আসাদুর রহমান (২২), পিতা- মতিয়ার বিশ্বাস, গ্রাম- বালিয়াঘাট (লাউখালি), সদর, যশোর। মোঃ মহিদুল ইসলাম (২৮), পিতা- আব্দুল মজিদ বিশ্বাস, গ্রাম- বালিয়াঘাট (লাউখালি), সদর, যশোর।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই পিন্টু কুমার-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মির্জাপুর রোডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়। রাত পৌনে ১২টার দিকে সেখানে মাদক কেনাবেচা করার সময় তিনজনকে চ্যালেঞ্জ করে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে এস.আই পিন্টু কুমারের সঙ্গে সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন এ.এস.আই রাশেদসহ পুলিশ ক্যাম্পের অন্যান্য সদস্যরা।
খাজুরা পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, আটককৃত তিনজনকে আজ (বৃহস্পতিবার) সকালে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের মাদক মামলায় আদালতে (কোর্ট) চালান দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।খাজুরা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।"
© Deshchitro 2024