|
Date: 2026-03-18 21:25:43 |
সংবাদপত্রের স্বাধীনতায় আমি বিশ্বাস করি - ড. মঈন খান
মোহাম্মদ মিনার হোসেন খান,পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পলাশ আসনের সাংসদ ড. আবদুল মঈন খান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের আয়না হিসেবে উপাধি পেয়েছে এ কারণে যে, সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরে দেশকে উন্নতি ও সামনে এগিয়ে নিতে সহায়ক হয়।
আর সেজন্যই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশের জন্য আহ্বান জানিয়ে মঈন খান বলেন সংবাদপত্রের স্বাধীনতায় আমি বিশ্বাস করি।
১৮ মার্চ ২০২৬ রোজ বুধবার সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে-আলম রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন সহ স্হানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024