|
Date: 2026-03-26 23:16:52 |
নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের মরহুমা অরুণা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) স্থানীয় একটি মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শেখ সামিয়া আলম, শেখ সারা আলম ও শেখ সামিউল আলমের সার্বিক ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে প্রদত্ত সেবাসমূহ:
মেডিকেল ক্যাম্পে আগত সাধারণ রোগীদের জন্য বিনামূল্যে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শের ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা।
ডায়াবেটিস পরীক্ষা।
ব্লাড প্রেশার (রক্তচাপ) পরিমাপ।
ওজন ও উচ্চতা পরিমাপ।
রক্তের অক্সিজেন পরিমাপসহ প্রাথমিক চিকিৎসা পরামর্শ।
আয়োজক পরিবারের সদস্য মোঃ শফিকুল ইসলাম হীরা জানান, মরহুমা অরুণা বেগমের আত্মার মাগফেরাত কামনায় তারা এই সেবামূলক কাজটির আয়োজন করেছেন। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্পটিতে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং এমন জনহিতকর কাজের প্রশংসা করেন।
© Deshchitro 2024