জামালপুরের ইসলামপুরের ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 


আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে ইসলামপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


যাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি 

আবু সিফিয়ান শান্ত, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাধীন, পলবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রলীগের কর্মী সুজন মিয়া, রিপন মিয়া এবং মেহেদী হাসান ইমরান। 



ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের 

১৩ জানুয়ারি রাত আনুমানিক সোয়া ১০টায় 

 অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে  

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামপুর পৌর শহরের নটারকান্দা গ্রামে ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতিকারী একটি মিছিল বের করে। এসময় 'জয় বাংলা; জয় বঙ্গবন্ধ' বিভিন্ন স্লোগানে দেশীয় অস্ত্রসহ লাঠি-সোটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, নাশকতার পরিকল্পনা, সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য এবং জনমতে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত করে মিছিলকারীরা। ওই ঘটনায় পরদিন ১৪ জানুয়ারি বিকেলে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বাদী হয়ে ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নামোল্লেখে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগে ছয় নেতা-কর্মী স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চায়লে তাঁদেরকে কারাগারে পাঠায় আদালত। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'ইসলামপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।'




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024