"জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী" স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় পালিত হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। আজ ৭ এপ্রিল থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে 'জাটকা সংরক্ষণ সপ্তাহ' পালিত হবে। 


এ-সময় ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। তাই ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে সরকার থেকে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। 


দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024