|
Date: 2026-04-20 19:06:17 |
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় তার নামও ঘোষণা করা হয়।
সানজিদা ইয়াসমিন তুলির স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন। তাদের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে। তিনি নাটোরের আক্তার হোসেনের কন্যা।
ইলিয়াস হোসেন জানান, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বিগত আন্দোলন-সংগ্রামে তুলি ছিল সক্রিয় ও রাজপথে সম্মুখ যোদ্ধা।
তুলি নারী আসনে মনোনয়ন পাওয়াই নাটোর ও সাতক্ষীরাবাসী তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।
© Deshchitro 2024