|
Date: 2026-04-23 17:25:01 |
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন, মধুপুর থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ হামিদ, কার্যকরী কমিটির সদস্য এস,এম, শহিদ, জাহিদুল কবির জুয়েল, রোবার স্কাউটের সদস্য গন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: নাজমুল হুদা প্রমুখ। অনুষ্ঠান শেষ অসহায় দরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
© Deshchitro 2024