বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পদোন্নতির দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষাগুলো যথাসময়ে নেয়ার দাবি জানিয়েছেন। 


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বিকেল ৩টায় শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন শিক্ষকরা। আলোচনায় শিক্ষকরা তাদের আন্দোলনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।


 শিক্ষার্থীরা রোববার থেকে পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষাগুলো নেয়ার দাবি করেন। এ দাবির বিষয়ে শিক্ষকরা জানান বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024