|
Date: 2026-04-24 23:32:09 |
আজ দুপুর ১২ টার দিক অভিজান চালিয়ে বদিজামালপুরে মাদক সম্রাট শাহ-জালালকে ৩০ পিছ ইয়াবা সহ বলদীটারি অপরাধ নির্মূল কমিটি আটক করে , শাহজালালের বাড়ি নাগেশ্বরী পৌরসভার পায়ড়াডাঙ্গাতে। অপরাধী স্বীকার করে তারসাথে আর এক মাদক ব্যাবসায়ী সাদ্দাম যার বাড়ি চামটারপাড়ে, সে সহ একত্রে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ইয়াবা আনে বিক্রির উদ্দেশ্য তবে বদিজামালপুরে আটক হয় । পরবর্তী অপরাধীকে নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়।
অভিজানের সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনটির সহ সভাপতি মোঃ সাহাবুল ইসলাম সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সদস্য মোঃ ইব্রাহিম আলী প্রমুখ।
এবিষয়ে সংগঠনটির সভাপতি আব্দুল কাইয়ুম রুমন বলেন, ঘটনার সময় আমি লালমনিরহাঠে ছিলাম। তবে দুঃখজনক হলেও সত্যি যে আমরা চাই মাদক মুক্ত সমাজ গড়তে, প্রশাসন যথেষ্ট সাপোর্ট করে আসামিকে জেলে হস্তান্তর করে তবে ওরা জামিন পেয়ে আবার মাদক ব্যাবসা শুরু করে।
নাগেশ্বরী থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. আব্দুল্লা হিল জামান বলেন, আমরা মাদক ব্যাবসায় জড়িত অপরাধীকে গ্রেফতার করি ৩৬(১) ধারার অধীনে মাদক মামলা করে অপরাধীকে জেলে পাঠাই পরে জামিন পেলে সেটা কোর্টের বিষয়।
© Deshchitro 2024