|
Date: 2026-06-08 19:57:08 |
মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ।
আজ সোমবার(৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সোলায়মান মাহমুদ।গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলো-দুই মাদক কারবারী উপজেলার পূর্ব বনগ্রামের কালু সরদারের ছেলে হোসেন সরদার (২০) ও দক্ষিণ চলবল গ্রামের গৌতম বালার ছেলে নিটোল বালা(৩৫)।এছাড়াও দুই ওয়ারেন্টভুক্ত আসামি
উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকার মন্টু সরকারের ছেলে মিঠুন সরকার ও দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিংকন জয়ধর।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোলায়মান মাহমুদ বলেন, উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাজাঁ ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।এছাড়াও মাদক মামলার এক বছর ছয় মাসের ওয়ারেন্টভুক্ত একজন আসামি ও সি আর পরোয়ানামলে একজনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024