|
Date: 2026-06-09 20:27:44 |
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক: জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বড়তারা গ্রামের জামাত আলীর ছেলে মো. হেলাল উদ্দীন (৪৫) সিআর-১৫১৪/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি আদালতের দেওয়া ১ মাসের কারাদণ্ড ও ৭১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন।
অপরদিকে পৌর এলাকার খলিশাগাড়ী মহল্লার আব্দুস কুদ্দুসের ছেলে আব্দুস সালাম (৩৫) জিআর-২১৭/২৪, সিআর-২৮৫/২৪ ও জিআর-৫০৬/১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ১ বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম বলেন, “গ্রেফতারকৃত দুইজনের মধ্যে একজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”
তিনি আরও বলেন, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© Deshchitro 2024