১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। রবিবার  ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। ন্যায় ও সত্য এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন এর জেরে ১৯৯৯ সালের ১৪ জুন রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে তাকে নির্মমভাবে হত্যা করে আতকালীন ক্ষমতাসীল  আওয়ামী লীগের সন্ত্রাসীরা।  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত লাখাই উপজেলার ১ নং  লাখাই ইউনিয়নের  স্বজন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম ডাঃ সুভাষ দাশগুপ্ত এবং মাতার নাম রেনু বালা দাশগুপ্ত। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি লাখাই ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত হয়ে ৫ম শ্রেণী পাশ করেন। মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট মদন মোহন কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।  রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম কম শেষ বর্ষের ছাত্রাবস্থায় তিনি  জাতীয় দৈনিক লাল সবুজ পত্রিকার ও অপরাধ বিচিত্রার  মাধ্যমে  সাংবাদিকতায় হাতেখড়ি।  এছাড়াও তিনি ততকালীন সাপ্তাহিক সুগন্ধা পত্রিকার মতো নামকরা প্রত্রিকার সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন হবিগঞ্জের লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদ এর সদস্য। এ ব্যাপারে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই  ও লাখাই প্রেসক্লাব এর সিনিয়র  সহসভাপতি  আশীষ দাশ গুপ্ত জানান, প্রতিবছর এর ন্যায় এবছরও প্রয়াত প্রোটন  দাশগুপ্ত এর  মৃত্যুবার্ষিকীতে আমরা পারিবারিকভাবে ধর্মীয় রীতিনীতি অনুসরন করে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনার্থে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করছি । তাছাড়া গুপ্তহাটি শ্রী শ্রী হরিসংঘ  মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।  এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে লাখাই প্রেসক্লাব এর উদ্যোগে   ১৪ জুন রবিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্তের স্মরনে স্মরন সভা। এ ছাড়াও লাখাইয়ে বিভিন্ন সাংবাদিক  সংগঠন ও হবিগঞ্জ ছাত্র ইউনিয়ন এর পক্ষ থেকেও  সাংবাদিক প্রোটন দাশগুপ্তের প্রয়ান দিবস পালন করা হয়ে আসছ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024