চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার ৩০তম হাফেজার হিফজ সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তোহিদী। এসময় ৩০তম হাফেজাকে সংবর্ধনা প্রদান করা হয়। হাফেজার বাবা সিঙ্গাপুর প্রবাসী আসাদুজ্জামান উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়ন সদস্য গোলাম কিবরিয়া লিটন, মিজান মিয়াজী ও পারভেজ আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী, মাদ্রাসার উন্নয়ন সদস্য, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদ্রাসা মিরসরাই উপজেলার নারী শিক্ষার্থীদের হিফজ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তারা কোরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সবশেষে মাদ্রাসার শুরা কমিটির সভাপতি মাওলানা মকসুদ আহমদের দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024