মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬ সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরে খাল পুনঃখনন কাজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু লাখাইয়ের হাওরে পাকা ধান ঝুলছে,শ্রমিক নেই,হারভেস্টারও নেই,হতাশায় কৃষক। হোটেলে কাজ করতে গিয়ে প্রাণ হারাল তাইজুল হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? কচুয়ায় ০৮ পিছ ইয়াবাসহ তিনজন গ্রেফতার ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা সরকারি দলের দায়িত্ব না’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-04-2023 05:52:32 pm

তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'গণতন্ত্রের পথচলা যদি নিরবচ্ছিন্ন করতে হয়, গণতন্ত্রকে সংহত করতে হয়, তাহলে সংসদের পথচলাকেও নিরবচ্ছিন্ন করতে হবে। এজন্য আজকের দিনে মুক্তিযুদ্ধের সব শক্তির ঐক্যবব্ধ হওয়া দরকার।'


শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত আলোচনার ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ এ সব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।


সম্প্রচারমন্ত্রী বলেন, 'এটি সরকারি দলের দায়িত্ব না যে সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা। সরকারি দল একটি পক্ষ, বিরোধী দল আরেকটি পক্ষ, যেখানে নির্বাচনে কেউ আসবে কী আসবে না সেই দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন, সরকারি দলের দায়িত্ব না। যখন নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয় তখন সরকারের হাতে কোনো দায়িত্ব থাকে না।'


সংসদের অতীতের দিকে তাকিয়ে তথ্যমন্ত্রী বলেন, 'জিয়াউর রহমান ১৯৭৯ সালে সংসদ করে প্রকৃতপক্ষে গণতন্ত্র নয়, মার্শাল ডেমোক্রেসি চালু করেছিলেন। যে ব্যক্তি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাকে তিনি সংসদের নেতা বানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেই শাহ আজিজুর রহমান ১৯৭১ সালে পাকিস্তান প্রতিনিধি দলের ডেপুটি লিডার হয়ে জাতিসংঘে বক্তব্য দিয়ে বলেছিলেন- 'পূর্বপাকিস্তানে কোনো গণহত্যা হচ্ছে না, ভারতীয় চরেরা-দোসরেরা গন্ডগোল করছে মাত্র।' 


হাছান বলেন, 'এরপরেও বিএনপি ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, দু'জন নির্বাচনী কর্মকর্তাসহ হাজার মানুষকে হত্যা করেছে। কিন্তু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সংসদের পথচলা অব্যাহত রয়েছে, গণতন্ত্রের পথচলা অব্যাহত হয়েছে।'


বর্তমান প্রসঙ্গে তিনি বলেন, 'বিএনপি দলীয় সংসদ সদস্যরা যে এই সংসদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করলেন, সেটি সংসদের পথচলাকে বাধাগ্রস্ত করার জন্য, সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, দেশের গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করার জন্য।' 


'এ বছরের শেষ সপ্তাহে বা আগামী বছরের প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আজ নানা ষড়যন্ত্র হচ্ছে।


সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ বলেন, দেশে গণতন্ত্রের পথচলা, সংসদের পথচলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় গণতন্ত্র সংহত রাখার জন্য কেউ নির্বাচনে আসুক আর না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে, নির্বাচন যথাসময়ে হবে।

আরও খবর