শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

নোয়াখালীতে পেটের ভেতর ইয়াবা সহ এক নারী গ্রেফতার

নোয়াখালীতে পেটের ভেতর ইয়াবা সহ এক নারী গ্রেফতার



নোয়াখালীতে পেটের ভেতর ইয়াবা সহ এক নারী গ্রেফতার


রিপন মজুমদার উপজেলা প্রতিনিধি নোয়াখালী 


নোয়াখালীতে এক নারীর পেট থেকে ৩ হাজার ২৪০টি ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


গ্রেফতার সীমা আক্তার (২২) কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের ইসমাইল হোসেন ওরফে শাহ আলমের স্ত্রী।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, একজন নারী মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে নোয়াখালী সদর উপজেলায় আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের হাজীপুর এলাকায় অভিযান চালানা হয়। অভিযানে উপজেলার লাইফ কেয়ার হসপিটাল সংলগ্ন হাজীপুর থেকে মাদক কারবারি সীমা আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পেটে ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক তাকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ওষুধ সেবনের মাধ্যমে ৭২টি পুঁটলি ইয়াবা তার পেট থেকে উদ্ধার করা হয়। প্রতি পুঁটলিতে ৪৫পিস করে ৩ হাজার ২৪০পিস ইয়াবা উদ্ধার করা হয় তার পেট থেকে। সে বিশেষ কায়দায় পেটে করে টেকনাফ থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত।

সহকারী পরিচালক মো. আবদুল হামিদ আরো জানান, এ ঘটনায় ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় সীমাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৭ ঘন্টা ৩৫ মিনিট আগে