শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব

২০১৭ সালের ২৮ নভেম্বর গেজেটভুক্ত হওয়ার পর কেটে গেছে প্রায় সাড়ে আট বছর। বদলেছে ৫ উপাচার্য। তবুও মেলেনি নিজস্ব পূর্ণাঙ্গ ক্যাম্পাস বা আধুনিক অবকাঠামো। ঝুলে ছিল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি)। অবশেষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের সেই দীর্ঘ হতাশা ও প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো নির্মাণ ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ১ হাজার ৫৭৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার।


বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পর এই খবর ক্যাম্পাসে পৌঁছালে আনন্দ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো জামালপুরবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


২০১৭ সালের ২০ নভেম্বর জাতীয় সংসদে বিল পাসের পর ২৮ নভেম্বর গেজেটভুক্ত হয় তৎকালীন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ (বর্তমান জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। এরপর ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। কিন্তু প্রতিষ্ঠার পর বিশাল পরিসরে আধুনিক ক্যাম্পাস গড়ার ঘোষণা থাকলেও গত সাড়ে আট বছরেও বিশ্ববিদ্যালয়ের ডিপিপি একনেকে অনুমোদন পায়নি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল একটি পুরোনো ফিশারিজ কলেজের অবকাঠামোতে।


স্থায়ী ক্যাম্পাস, আধুনিক ল্যাব ও একাডেমিক ভবনের দাবিতে শিক্ষার্থীরা দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবশেষে নতুন বাজেটে এই বিশাল বরাদ্দের প্রস্তাব শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবেই দেখা হচ্ছে।


বাজেটে বিশাল এই বরাদ্দের প্রস্তাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।


প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য এক বিশাল সুখবর এবং শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ প্রত্যাশার ফসল। বাজেটে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এই বিশাল অঙ্কের প্রস্তাব রাখায় বিশ্ববিদ্যালয় পরিবার থেকে আমরা বর্তমান সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এর সাথে যুক্ত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’


জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে ধরায় স্থানীয় জনপ্রতিনিধির প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। তিনি বলেন, ‘বিশেষ করে জাতীয় সংসদে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিষয়টি জোরালোভাবে তুলে ধরার জন্য জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার থেকে আমরা বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’


ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ড. মো. আমির হোসেন আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, চলতি মাসের শেষে জাতীয় সংসদে এই প্রস্তাবিত বাজেটটি চূড়ান্তভাবে পাস হবে। বাজেট পাসের পরপরই কালক্ষেপণ না করে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ শুরু করব।’


উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আগামী বাজেটে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় শিক্ষাকে জাতীয় অগ্রযাত্রার ‘নিউক্লিয়াস’ উল্লেখ করে এ খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, তারই ধারাবাহিকতায় উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে জাবিপ্রবি এই বড় অঙ্কের বরাদ্দ পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


চলতি মাসের শেষে জাতীয় সংসদে অর্থবিল পাসের মাধ্যমে এই বাজেট চূড়ান্ত অনুমোদন লাভ করবে।

Tag
আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

১ ঘন্টা ১৩ মিনিট আগে