রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

গ্রামে পরিবারপ্রতি আয়ের চেয়ে ব্যয় বেশি ৬৭৯ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 03:16:26 pm

গ্রামে একটি পরিবারের গড় আয় ২৬ হাজার ১৬৩ টাকা। আর পরিবারপ্রতি ব্যয় ২৬ হাজার ৮৪২ টাকা। এ হিসাবে আয়ের চেয়ে ব্যয় বেশি ৬৭৯ টাকা। দেশের জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ গ্রামে বসবাস করেন। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালে করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।


জরিপের তথ্যানুযায়ী- শহরে বসবাস করা পরিবারের আয় ও ব্যয় ঠিক আছে। শহরে পরিবারপ্রতি মাসে আয় ৪৫ হাজার ৭৫৭ টাকা ও ব্যয় ৪১ হাজার ৪২৪ টাকা। অর্থাৎ শহরে ব্যয়ের চেয়ে আয় ৩২৩ টাকা বেশি। তবে ভিন্নচিত্র দেখা গেছে গ্রামে।


বুধবার (১২ এপ্রিল) ‘হাউজ হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০২২’ প্রকাশ করেছে। এ জরিপে গ্রাম ও শহরের পরিবারের এমন আয়-ব্যয়ের তথ্য উঠে এসেছে। এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা (পরিবার) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।


জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রয়েছে। এই ১০ সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী একটি বাড়িতে ১০ বার পরিদর্শন করেন। ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।


২০১৬ সালের পর এ সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বিবিএস। সংস্থাটির সর্বশেষ ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০১৬’প্রকাশ করেছিল।

আরও খবর