বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়কের ওপর ছিঁড়ে পড়া বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে গলাচিপা-বদনাতলী সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা ফজলুর রহমান মৃধার পুত্র মোঃ আসাদ উজ্জামান। তিনি চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সেকেন্ড অফিসার মোহাম্মদ আব্দুল জলিল রেজা জানান, সকালে আমরা মোটরসাইকেলযোগে গলাচিপা থেকে চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে বৌবাজার এলাকায় সড়কের ওপর বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল।মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তার বুকে স্পর্শ করলে শর্ট সার্কিটে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ তোফায়েল জানান,খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।
আরও খবর



deshchitro-69e34850c58f7-180426030104.webp
জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

৩ ঘন্টা ৩৭ মিনিট আগে