হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 05:51:17 am

যুক্তরাষ্ট্রে একটি ডেইরি ফার্ম বা দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ওই ফার্মে বিস্ফোরণ-আগুনে গরুর মৃত্যুর এই ঘটনা ঘটে।


স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অন্যদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ডেইরি ফার্মে বিস্ফোরণ এবং এর জেরে সৃষ্ট আগুনে মৃত গরুর সংখ্যা ১৮ হাজারেরও বেশি।


বিবিসি তার প্রতিবেদনে জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে টেক্সাসের একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে আনুমানিক ১৮ হাজার গরু মারা গেছে। ওই দুগ্ধ খামারের নাম সাউথ ফর্ক ডেইরি। এটি টেক্সাসের ডিমিট শহরের কাছে অবস্থিত।


এছাড়া সাউথ ফর্ক ডেইরির ওই বিস্ফোরণে এক ব্যক্তি বেশ গুরুতরভাবে আহত হয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, ডেইরি ফার্মের যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাসের মাধ্যমে আগুন জ্বলে থাকতে পারে।


অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।


ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তারা স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফার্মে আগুন লাগার খবর পায়। শেরিফের অফিসের পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর মাটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।


পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফের অফিস বিবিসিকে বলেছে, ‘আনুমানিক ১৮ হাজার গবাদি পশু’ নেই।


অন্যদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম টেক্সাসে একটি পারিবারিক দুগ্ধ খামারে বিস্ফোরণ ও আগুনে ১৮ হাজারেরও বেশি গরু মারা গেছে।

আরও খবর