হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ



মাদারীপুর সদর উপজেলার কালির বাজার এলাকায় ইতালি প্রবাসী এক যুবকের স্ত্রীকে ঘিরে স্বর্ণালংকার, নগদ টাকা ও পরকীয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় ওই গৃহবধূ স্বামীর পরিবারের বিরুদ্ধে নির্যাতন ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলেছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, ইতালি প্রবাসী রিফাতের স্ত্রী খাদিজা আক্তার দীর্ঘদিন ধরে কালিকাপুর ইউনিয়নের কাওসার হাওলাদার নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক বজায় রাখছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে ওই যুবকের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, হঠাৎ খাদিজা আক্তার নিখোঁজ হয়ে যান। পরে আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে খাদিজা আক্তার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি কোনো টাকা-পয়সা বা স্বর্ণালংকার নিয়ে যাননি। বরং রিফাতের পরিবারের লোকজন তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকে স্বামীর পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করা হতো। তাদের বিয়ে দুই বছর হলেও স্বামী এখনো দেশে আসেননি এবং নিয়মিত ভরণপোষণও দেননি বলে দাবি করেন তিনি।

খাদিজা আক্তার আরও বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, রিফাত এর আগেও আরেকটি বিয়ে করেছিলেন, যা তার কাছে গোপন রাখা হয়েছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Tag
আরও খবর