দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১০৯ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৮৩ জন।
২৪ ঘণ্টায় ৭০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭০২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

৭ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
২১ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
২১ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
২২ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
২৩ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
২৩ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে