বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার-১ মোনজিলা ফারুকের মালিকানাধীন প্রতিষ্ঠান 'গালফ সিকিউরিটি সার্ভিস (প্রা:) লিমিটেড'-এর বিরুদ্ধে একাধিক অনিয়ম ও
দুর্নীতির অভগযোগ থাকা সত্ত্বেও পুনরায় টেন্ডার প্রক্রিয়ায় বহাল রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং এ জনবল সরবরাহের নীল নকশা করছেন বলে অভিযোগ করেন আউটসোর্সিংয়ে জনবল সরবরাহকারী একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান।
অর্থ মন্ত্রণালয়ের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত অভিযোগ থাকলে আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটির মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পিপিআর(পাবলিক প্রকিউরম্যান্ট রুলস) এর দোহাই দিয়ে নিয়ম- নীতির তোয়াক্কা না করেই একক ক্ষমতা বলে গালফ সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃকে দিয়ে হাসপাতালে জনবল সরবরাহের সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের অর্থ আত্মসাৎ ও বকেয়া বেতন না দেওয়ার একাধিক সরকারি প্রমাণ রয়েছে: বরিশাল: ১২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীদের ১৬ মাসের বেতন ও অন্যান্য পাওনা বকেয়া রাখা (২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছর)।মাদারীপুর: পুলিশ সুপার কার্যালয়ের ৩১ জন শ্রমিকের বেতন ও পাওনাদি পরিশোধ না করা (যার প্রেক্ষিতে ২০২৫ সালের ২০ অক্টোবর শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিবেদন দেওয়া হয়)। দিনাজপুর: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত শ্রমিকদের ১০ মাসের বেতন বকেয়া রাখা।এছাড়াও শর্ত ভঙ্গ করায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এই প্রতিষ্ঠানটিকে ২ বছরের জন্য কালো তালিকাভুক্ত (অযোগ্য ঘোষণা) করেছিল। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান সমস্ত অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন:টেন্ডার প্রক্রিয়াটি সম্পূর্ণ পিপিআর (Public Procurement Rules) মেনে অনলাইন ভিত্তিক ই-জিপি (e-GP) প্ল্যাটফর্মে করা হয়েছে। ধরপত্র আহবানে সারা দেয়া ৮টি প্রতিষ্ঠানের মধ্যেগালফ সিকিউরিটিসহ ৩টি প্রতিষ্ঠান টিকতে পেরেছে। বাকি প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে ঘাটতি থাকায় সেগুলো যাচাই-বাছাই এ বাদ হয়ে যায়।নিয়ম অনুযায়ী শ্রম অধিদপ্তরকে জানানোর কোনো বাধ্যবাধকতা পিপিআর-এ নেই।পরিচালক এছাড়াও বলেন যে, গালফ সিকিউরিটি সার্ভিস (প্রা:) লিমিটেডের বিরুদ্ধে ওঠা পূর্বের বকেয়া বা অনিয়মের অভিযোগগুলো সম্পর্কে তিনি অবগত নন।
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে