পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

ছিন্নমূল-সুবিধাবঞ্চিত শিশুদের মুখে পজিটিভ ঢাকার ‘ঈদের হাসি’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 03:08:39 pm

‘ভাইয়া আইজকাই আমার ঈদ ঈদ লাগতাছে। নতুন পোশাক পাইয়া আমি ভীষণ খুশি।’ এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন পজিটিভ স্কুলের শিক্ষার্থী কোহিনূর আক্তার। স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ ঢাকা এ স্কুলটি পরিচালনা করে।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সবার মাঝে, মুক্তাঝরা হাসি। তবে সেই ঈদের হাসি পথশিশুদের জীবনে কতটুকু বিদ্যমান, তারা কি আদৌও হাসতে পারে?


উৎসব সামনে রেখে সমাজের এক শ্রেণির মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে শপিং নিয়ে ব্যস্ত, তার ঠিক বিপরীত দিকে আমাদের সমাজের আশপাশে বেড়ে ওঠা পথশিশুরা একবেলা খাবার সংগ্রহের জন্য লড়ে যাচ্ছে। নিজের জীবনের সঙ্গে লড়াই করছে। তাদের কাছে আকাশে ঈদের চাঁদটা শুধু দেখতেই সুন্দর।


ঈদুল ফিতরকে সামনে রেখে এসব ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ ঢাকা আয়োজন করে প্রজেক্ট ‘পজিটিভ ঢাকার ঈদের হাসি’।


গত ১৩ এপ্রিল রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আয়োজিত হয় অনুষ্ঠানটি। এসময় স্টেশনে থাকা ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুসহ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় ঈদের পোশাক।


স্টেশনে কর্তব্যরত আফজাল হোসেন বলেন, ‘দীর্ঘদিন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার পাশাপাশি একবেলার খাবারের ব্যবস্থা করে যাচ্ছে সংগঠনটি। এখানে কাজ করার সুবিধার্থে খুব কাছে থেকেই দেখেছি তাদের কার্যক্রম। পরম মমতায় এ পাঠদান কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।’


মানবিক এ সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক ও নৈতিক শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার বিনিময়ে খাদ্য, অসহায় রোগীর রক্তের ব্যবস্থা, বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, সাবলম্বীকরণসহ নানা রকম সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।


সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আলী ইউসুফ ববি বলেন, সমাজের দুস্থ অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সংগঠন পজিটিভ ঢাকা। আমাদের এ মানবিক পথচলায় আমরা পেয়েছি অসাধারণ হৃদয়ের অধিকারী মানুষদের। যাদের পরিশ্রম ও আর্থিক সহায়তায় হাসি ফুটেছে অসংখ্য অসহায় মানুষের মুখে।


তিনি আরও বলেন, আমাদের কার্যক্রমের মাধ্যমে হয়তো আমরা সমাজের গুটিকয়েক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। তবে সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে, তাহলেই সবার মুখে আনন্দের হাসি ফোটানো সম্ভব। শুধু প্রয়োজন একটু সদিচ্ছার। তাই সমাজের সব স্তরের মানুষের প্রতি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে