আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

ঈদগাঁওয়ের স্ত্রী হত্যা মামলায় স্বামী গাজীপুর থেকে গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও যৌতুকের দাবিতে নির্যাতন করে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী হত্যাকারী স্বামী ভুট্টো র‍্যাব-১ এবং র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে গ্রেফতার


গত ১২ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে  কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ফরাজী পাড়া এলাকার মোহাম্মদ আলী প্রকাশ  ভুট্টোর বসতবাড়ি হতে তার স্ত্রী কামরুন্নাহার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত এক বছর আগে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোর সাথে কামরুন্নাহার এর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য ভুট্টো এবং তার পরিবার  কামরুন্নাহারকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এছ্ড়াা ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে তার স্ত্রীকে দুই লক্ষ টাকা নিয়ে আসার জন্য মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর গত ৩১ মার্চ ২০২৩ খ্রীঃ তারিখ ভুট্টো ও তার পরিবারের সবাই মিলে ফোন করে ভিকটিমকে তাদের বাড়িতে নিয়ে আসে। তবে কামরুন্নাহার তার স্বামীর বাড়িতে আসার সময় তার বাবার নিকট হতে ৫০ হাজার টাকা নিয়ে আসে। কিন্তু চাহিদাকৃত যৌতুকের দুই লক্ষ টাকা না পাওয়ায় গত ১২ এপ্রিল ২০২৩ খ্রীঃ আনুমানিক ভোর ০৪:৩০ ঘটিকার সময় অন্যান্য বিবাদীদের প্ররোচনায় ভুট্টো পাশবিক নির্যাতন করে ভিকটিমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করে। কিন্তু কামরুন্নাহারের পরিবার বাদী হয়ে ঈদগাঁহ থানায় হত্যা মামলা রজু করার পর ভিকটিমের স্বামী ভুট্টোসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।


উক্ত ঘটিনার পর থেকেই র‌্যাব ১৫ এই সংক্রান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হত্যাকারীদের গ্রেফতার করতে বিভিন্ন অভিযান পরিকল্পনা করে।  কিন্তু আসামীগন নিয়মিত তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে।


পরবর্তীতে বিস্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামী ভুট্টোর অবস্থান নিশ্চিত করে গত ১৭ এপ্রিল ২০২৩ খ্রীঃ আনুঃ ১৯৩০ ঘটিকায়  গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে র‌্যাব-১ ও  র‌্যাব- ১৫ এর আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোকে গ্রেফতার করতে সক্ষম হয় । 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যাক্তি উক্ত হত্যা হত্যাকান্ডের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর