আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

হত্যার পর কাঁদা মাটিতে পুঁতে দিল যুবকের মরদেহ




কক্সবাজারের ঈদগাঁও এবং সদরের চৌফলদন্ডী ইউনিয়নের মধ্যবর্তী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৩০ বছর।

১৯ এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে ঈদগাঁও ইউনিয়নের ঘোনা পাড়া অংশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা তবে তাৎক্ষণিক মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে বারোটার দিকে ২ টি মোটরসাইকেল যোগে ৪/৫ জন যুবককে সেইদিকে যেতে দেখেছে। এর কিছুক্ষণ পর চিংড়ি ঘেরের শ্রমিকরা কাঁদা মাটিতে চাপিয়ে রাখা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা জানান, ঘটনার আগে মোটরসাইকেল আরোহী ৪/৫ জন যুবক পার্শ্ববর্তী একটি দোকান থেকে কলা কিনে খেয়েছেন। দোকানের বিল পরিশোধ করে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছে তাদের। তবে তবে তারা অপরিচিত ছিলো বলে জানায় দোকানদাররা।

স্থানীয় ঈদগাঁও থানার একজন এসআই ঘটনাস্থল থেকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর