আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জনাব নুরুন নাহার বেগম

 

 আমার নির্বাচনী এলাকা (ঠাকুরগাঁও -২) সহ ঠাকুরগাঁও বাসী —সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। 



দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশির বার্তা নিয়ে-ঈদ আসে মনে প্রশান্তি নিয়ে। পবিত্র ঈদ উল ফিতর রহমত , বরকত ও নাজাত পূর্ণ মাস। যে মাসে সমগ্র মুসলিম জাতি নিজেদেরকে সংযম ও শুদ্ধির মধ্যে রাখেন।দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র মুসলিম জাতি ঈদ উদযাপন করবে ‌।


আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। 



প্রিয় আমার নির্বাচনী এলাকা বাসী - আমি আমার মরহুম পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত ৩০ বছর যাবত আমার নির্বাচিত এলাকা (ঠাকুরগাঁও -২) সহ ঠাকুরগাঁও জেলার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছি,প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করবো। আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টি কে নেতৃত্ব দিয়েছি, তাছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালন করেছি ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে কাজ করার সুযোগ দিয়েছিলেন, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ছোটভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি আমাকে দায়িত্ব দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে । আমি আমার দায়িত্ব পালনে সর্বদাই আন্তরিক । এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি মহোদয় আমাকে ঠাকুরগাঁও -২ আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছেন । আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঠাকুরগাঁও -২ আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান , মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে অসংখ্য ধন্যবাদ জানাই । আমি যদি (ঠাকুরগাঁও -২)আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে , সরকারি দান-অনুদান এর পাশাপাশি আমারও ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে । আমার ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার হিসাব বলতে কিছু নেই । আমি আমার মরহুম পিতা মত সেবক হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই ।



পরিশেষে, ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। নিছক আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন ।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে