অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

পথশিশুদের শিক্ষা সামগ্রী ও খাবার দিলো মানব কল্যাণ পরিষদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 04:30:17 pm

সংগৃহীত ছবি

◾ সোহানুর রহমান সোহাগ


সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের দায় নয়, তাদের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। শিশুর পড়াশোনা সহ শিক্ষার আনুষাঙ্গিক বিষয়গুলোর দায়িত্ব নিতে ২৭ আগষ্ট শনিবার দুপুরে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথশিশুদের শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।


মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে পথশিশুদের শিক্ষা সামগ্রী বিতরণের মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, প্রচার ও দপ্তর সচিব আকবর হোসাইন জনি, কবি জান্নাতুল ফেরদৌস, সমাজকর্মী জি এম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, কন্ঠ শিল্পী রোকসানা পারভিন পিংকি, কবি মাকসুদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক মাহবুবুল আলম জয়, শাহাদাত হোসেন সিমন, জাকির হোসেন, সায়েম কবীর, এডভোকেট মিলন, মিতুল হক, মনোয়ার হোসেন সানী, সংবাদকর্মী আল আমিন, শহীদুজ্জামান আতিফ, ইউসুফ আলী প্রধান প্রমূখ। পথশিশুদের নিয়ে অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন হাইউল ইসলাম প্রধান হাবীব।


আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে পথশিশুদের শিক্ষা সহ মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া জানান। তিনি বলেন, শিশুরা যত ধরনের ঝুঁকির মধ্যে থাকতে পারে, তার সবই আছে পথশিশুদের। বিশেষ করে তাদের অধিকারের জায়গা থেকে, বঞ্চনার জায়গা থেকে, সব ধরনের ঝুঁকিতে থাকা শিশুরাই পথশিশু। আমরা মনে করি, একটা শিশুর সবার আগে বাসস্থানের অধিকার রয়েছে, নিরাপত্তার অধিকার রয়েছে, খাদ্যের অধিকার রয়েছে, শিক্ষার অধিকার রয়েছে। এর কোনো অধিকারই তারা পাচ্ছে না। তার ওপর শারীরিক এবং যৌন নির্যাতনের ঝুঁকি থাকছে রাস্তা-ঘাটে। তাদের ওপর অর্থনৈতিক নিপীড়ন থাকছে এবং এর চেয়েও বেশি পরিমাণে যেটা, সেটা হচ্ছে মাদক এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে শিশুদের জড়ানো হচ্ছে। ফলে সার্বিকভাবেই ভয়াবহ থেকেও ভয়াবহ অবস্থার মধ্যে পথশিশুরা রয়েছে। যার ফলশ্রুতিতে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ পথশিশুদের জন্য মানবিক কর্মসূচী ঘোষণা করেছে।

আরও খবর