হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে অগ্রহণযোগ্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2023 04:05:52 pm

© সংগৃহীত ছবি

◾ ইমন হাওলাদার : মানুষ সামাজিক জীব। সমাজের চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে বেড়ে উঠাই মানব সমাজের ধর্ম। আল্লাহ তায়ালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের সমাজ ব্যবস্থায় তিনটি শ্রেনী বিদ্যমান। যর্থা:-১.ধনী ২.মধ্যবিত্ত ৩.গরীব। গরীব শ্রেনী কে আবার ২ ভাগে বিভক্ত হতে দেখা যায়। যেমন:-১.দরিদ্র ২.হতদরিদ্র।


দরিদ্র বলতে আমরা বুঝি যারা অর্থনৈতিক ভাবে সাবলম্বী না হলেও অন্যের সাহায্য ছাড়া দিন পরিচালনা করতে পারে।আর হতদরিদ্র হচ্ছে যারা পা ফেলতেও অন্যের সাহায্যের প্রয়োজন হয়। ইসলাম ধর্মে ধনীর জন্য যাকাত কে ফরজ করা হয়েছে। নিসাব পরিমাণ অর্থ যদি একবছর কোনো ব্যক্তির কাছে সঞ্চিত থাকে তবে তার জন্য যাকাত প্রদান করা ফরজ হয়ে যায়।


যার ফলে গরীব, হতদরিদ্র কিছুটা হলেও উপকৃত হবেন। কিছু লোক আছে যাকাত প্রদান করে ঠিক কিন্তু তা পরিনত হয় লোক দেখানোর জন্য। মানুষ আমাকে ভালো বলবে,সম্মান করবে, গুণগান করবে।


এই ধরনের মানসিকতা নিয়ে যাকাত প্রদান করলে তা ইহকালে ফলপ্রসূ হলেও আখিরাতে তা কোনো রকম উপকারে আসবে না।আমরা যারা গরীব, হতদরিদ্র শ্রেনীকে যাকাত প্রদান করে থাকি। তারা এই পরিমাণ যাকাত প্রদান করব যাতে আমার দেওয়া অর্থ বা পন্য-সামগ্রী পেয়ে অন্য কোনো ব্যক্তির দারগ্রস্থ না হতে হয় সামনে থাকা ঈদুল ফিতর বা ঈদুল আযহা পালনে। ১০ জনকে না দিয়ে ৩ জনকে প্রদান করি। আমরা অনেকেই গরীব, হতদরিদ্র দের যাকাত প্রদান করে, প্রদানকৃত অর্থ বা পন্য-সামগ্রী সহ তাদের ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার করি।যার ফলে তারা হীনমন্যতায় ভোগে। লোক দেখানো ইবাদাত থেকে বিরত থাকি। আল্লাহ তায়ালা কুরআন মাজিদ বলেছেন "তোমরা যখন দান-খয়রাত করবে এমন ভাবে করবে যাতে ডান হাত দিয়ে প্রদান করলে বা হাত জানতে না পারে"।


তাই আসুন আমরা সকলে লোক দেখানো ইবাদাত পরিহার করি। গরিব,হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করি।


লেখক: ইমন হাওলাদার

শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।


আরও খবর