আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

মতবিনিময় সভা-- ঈদগাঁওতে রবিবার শুরু এসএসসি ও দাখিল পরীক্ষা


আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে ঈদগাঁও উপজেলায় অনুষ্ঠেয় এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ উপায়ে গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রবিবার বাংলা (আবশ্যিক)- প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে এ পরীক্ষা।

 এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার- ০২ ও কক্সবাজার-০৪ এবং দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-০৪ এর উদ্যোগে

আজ ২৯ এপ্রিল ঈদগাঁওতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 কেন্দ্র ৩টির কক্ষ পর্যবেক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্টদের নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র-০২ তথা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুপুরে এ সভাটি শেষ হয়।

 স্বাগতিক কেন্দ্রের কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে এতে মূল বক্তব্য উপস্থাপন করেন দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-০৪ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল হাসান। 

পরীক্ষা কক্ষে পালনীয় ও বর্জনীয় বিষয়ে মতামত দেন এসএসসি পরীক্ষা কেন্দ্র- কক্সবাজার-০৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম।

কক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করেন দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-০২ এর কেন্দ্র সচিব মাওলানা মনছুর আলম ও হল সুপার মাওলানা নুরুল হাকিম।

 শুরুতে স্বাগত বক্তব্য দেন ভারুয়াখালী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন।


এতে পরীক্ষা গ্রহণ ও পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোসাইনী ও পালাকাটা গুলজার বেগম দাখিল মডেল মাদ্রাসার সুপার মাওলানা আনিস মুহাম্মদ আব্দুল্লাহ।

আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি ঈদগাঁও জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রাজন পাল।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভোমরিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষক বেলাল উদ্দিন আজাদ।


উপস্থিত ছিলেন গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-০৪ এর সহকারি কেন্দ্র সচিব আব্দুল জলিল।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন মেহের ঘোনা শাহ জববারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল গফুর।


অন্যান্যদের মধ্যে ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী, একই মাদ্রাসার সহযোগী অধ্যাপক নাজিমুদ্দিন, সহযোগী অধ্যাপক মাওলানা নুরুল আলম, খোদাইবাড়ি এ, জি, লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ, কালু ফকির পাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম, ইচ্ছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এমদাদুল হক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনসুর আলম প্রমুখ।

এতে পরীক্ষা চলাকালীন কক্ষ পর্যবেক্ষকদের নানা দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।


নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়।


সর্বোচ্চ সতর্কতার সাথে ও নিরপেক্ষভাবে নিজ নিজ অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ কার্যক্রম সার্বিকভাবে সফল করে তোলার অনুরোধ জানানো হয়।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে