মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

এসএসসি পরীক্ষায় অনিয়ম-সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা।

এসএসসি পরীক্ষায় অনিয়ম-সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা।



এসএসসি পরীক্ষায় অনিয়ম-সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা। 


জেলা প্রতিনিধি নোয়াখালী :

নোয়াখালীর চাটখিলে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র দেওয়ার সময় বিনা রশিদে কেন্দ্র ফি নামে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এ ব্যাপারে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, এধরনের ঘটনা প্রায় প্রতি বছরই হচ্ছে। প্রশাসনের কাছে আবেদন-নিবেদন করেও এর কোন প্রতিকার পাওয়া যায়নি। এবিষয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করলে প্রত্যেকেই পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই ফি আদায় করা হয়েছে বলে স্বীকার করেন। 

রোববার (৩০ এপ্রিল) সকালে সারাদেশের ন্যায় চাটখিল উপজেলায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে কেন্দ্রের সচিবগণ তাদের উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কমিটির সভাপতি’র অনুমতি ব্যতিত প্রবেশ করা যাবে না বলে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার মুঠোফোনে কেন্দ্রে প্রবেশের অনুমতি চাওয়া হলে তিনি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক কাজ নাই বলে প্রবেশের অনুমতি দেননি। 

 

এবিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র বক্তব্যের বিষয়ে অবগত হয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ইউএনও দায়িত্বশীল জবাব দেননি। পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করার জন্য প্রবেশ করতে পারবে। তবে নিউজের স্বার্থে কোন ছবি সংগ্রহ করতে হলে পরীক্ষা কক্ষে কেন্দ্র সচিবের তত্ত¡াবধানে প্রবেশ করতে হবে এবং ছবি তুলতে প্রশ্নপত্র ঢেকে রেখে ছবি তোলা যাবে।  


নাম প্রকাশ না করার শর্তে উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পরীক্ষা কমিটির সভায় সাংবাদিকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের বিষয়ে নির্দেশনা চাওয়া হলে পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করার প্রয়োজন নাই বলে সিদ্ধান্ত দিয়েছেন।   


এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনালে মোট ৩হাজার ১১১জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৮৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেনি।

আরও খবর


deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

১৩ ঘন্টা ২৬ মিনিট আগে