চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি


গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননা ও দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প uhরিষদ, যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ও মহিলা ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু একটি মহল ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, মানুষের ধর্মীয় অনুভূতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এ অনুভূতিতে আঘাত করে কোনোভাবেই সমাজে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া যাবে না। যারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
তারা বলেন, “আমরা এ দেশের মানুষ। এই মাটি, এই দেশ আমাদের সবার ঠিকানা। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি যেন মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী উত্তম রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্র নাথ রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি জয়ন্ত মিত্র, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জি, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি দাস, সাধারণ সম্পাদক মল্লিকা রানীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

৬ ঘন্টা ৭ মিনিট আগে