আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের শীলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন শান্তিডাঙ্গা এলাকায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় ভাই রাশিদুল ইসলাম (২৬) কে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার (১ মে) সকাল ৮টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটোর বসান । রোববার রাতে  মটোরটি চুরি হলে বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে  রাশিদুলের মৃত্যু হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা ইবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।


এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বলেন, তুচ্ছ ঘটনার জেরে শান্তিডাঙ্গা এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহত রাশিদুলের ভাই শহিদুল পলাতক রয়েছে। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায় নাই। তবে দোষীর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ' রিপোর্ট লেখা অবস্থায় মামলার প্রস্তুতি চলছিলো।

Tag
আরও খবর