মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

উপজেলার এমপি জ্যাকব এর দুর্নীতি পাশ


এমপি জ্যাকবের ভাস্যমতে তিনি গত এগার বছরে চরফ্যাশন ও মনপুরায় ৫০০০ কোটি টাকার কাজ করিয়েছেন। এই কাজ থেকে তিনি ২০% করে ১০০ কোটি টাকা নিয়েছেন। স্থানীয় একজন চেয়ারম্যান জানান, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালিন ভাতা, মৎস্য ভাতা ও কাবিখার টাকা থেকে এমপি ৭০% টাকা নিয়ে যান। যেই চেয়ারম্যান স্বাক্ষর করবেন না, পরের বার তিনি আর চেয়ারম্যান হতে পারবেন না বলে হুমকি দেন।


চরফ্যাশন সদরের একজন চেয়ারম্যান জানান, এমপি জ্যাকব প্রতি চেয়ারম্যান এর মনোনয়ন দিতে নেন ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। তাকে টাকা দিলে এখানে ওসমানগঞ্জ এর ফোটন চেয়ারম্যান এর মতো বহু বিএনপি জামাত এর লোক মনোনয়ন পান। এমপি জ্যাকব গত এগারো বছরে প্রায় ৮০ টি দেশে ভ্রমন করেছেন। গত এগার বছরে হেলিকপ্টার যোগে চরফ্যাশন মনপুরায় আশা যাওয়ায় খরচ করেছেন ২০ কোটি টাকা।


স্থানীয় আওয়ামীলীগের একজন পরীক্ষিত নেতা জানান, চরফ্যাশন ও মনপুরায় জ্যাকব পদপদবী ধারী একশত জনের মতো আওয়ামীলীগে অনুপ্রবেশ ঘটিয়েছেন। উপজেলা আওয়ামীলীগের কমিটিতে সহ সভাপতি শাহেদ আলী মিয়া, রতন মিয়া, দপ্তর সম্পাদক মনির উদ্দিন চাষী, অর্থ সম্পাদক ইউনুস আল মামুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুভ্র মনির, ফোটন চেয়ারম্যান সহ বিএনপি-জামাত এর ২৭ জনকে পদ দিয়েছেন।


স্থানীয় একাধিক আওয়ামীলীগের নেতা জানান, এমপি জ্যাকব বিএনপির ঠিকাদারী প্রতিষ্ঠান বকশি এন্টারপ্রাইজ, ইউনুস আল মামুন লিমিটেড, মিলন এন্টারপ্রাইজ সহ কয়েকটি ফার্ম দিয়ে সকল কাজ করান। আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের কোন কাজ দেন না। আবার যে সকল কাজের ফান্ড নেই সে সকল কাজ নেতাকর্মীদের দিয়ে ২০% টাকা নিয়ে তাদের পথে বসিয়ে দিয়েছেন। যেই এমপি ২০০৮ সালে নির্বাচনের হলফ নামায় ৫ লক্ষ টাকা দেনা দেখালো, সে কিভাবে এগারো বছরে এতো অর্থ সম্পদ এর মালিক হলো। তাই চরফ্যাশন ও মনপুরার জনগণ এই দূর্নীতি বিরোধী অভিযানে অবিলম্বে, এই দশ-এগারো বছরে শূন্য থেকে দূর্নীতির মহারাজা হয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়া এমপির সকল অর্থ সম্পদ উপার্জনের উৎস দুদক ও এনবিআর এর মাধ্যমে অনুসন্ধনের দাবি জানান।


তবে এব্যাপারে এমপি জ্যাকবকে ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর