ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার

বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ

নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গায় সামাজিক উন্নয়ন ও যুবসমাজের ঐক্যবদ্ধ প্রয়াসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’। "সেবা, ঐক্য, প্রগতি"– এই মূলমন্ত্রকে সামনে রেখে গত ১লা জুন ২০২৬ তারিখে প্রতিষ্ঠিত সংগঠনটি তার যাত্রার শুরুতেই এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

​আজ (১২ জুন ২০২৬) উপজেলার বামনডাঙ্গার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “সেফাতুল্লাহ-হুছনা দারুল উলুম নূরানী হাফিজিয়া ও কওমি মাদ্রাসা” প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে,

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের জিলানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, প্রচার সম্পাদক মোঃ কামরুল হুদা এবং ক্রীড়া সম্পাদক মোঃ জামাল হোসেন (টুকু) সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা মাদ্রাসার সামনে ফলজ ও ঔষধি গাছের চারা হাতে উপস্থিত রয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে পরিচালিত এই আয়োজনে সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করাই এই প্লাটফর্মের মূল লক্ষ্য।

​অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে তাদের যে পথচলা শুরু হলো, তা আগামী দিনে রক্তদান কর্মসূচি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আরও বেগবান হবে। সংগঠনটির এই সবুজ উদ্যোগ এবং সামাজিক অঙ্গীকারকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

Tag
আরও খবর