আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুষ্টিয়ার সদর থানা পুলিশের অভিযানে টাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক-০৩

কুষ্টিয়া সদর থানা পুলিশের অভিযানে বুধবার (৩ মে) দিবারত রাত থেকে ভোররাত পর্যন্ত কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মোড়ের পুরাতন গেট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪০ পিচ নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেট ও একটি লাল কালারের এফজেডএস মোটরসাইকেলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। 


কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার বাবলু মোল্লার ছেলে ইমরান হোসেন চঞ্চল(৩২), একই এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে সাকিব (২৭) ও ছেউড়িয়া চর মন্ডলপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে ইউসুফ (৫২)। 


জানা গেছে, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এসআই সুফল সরকার, এসআই সাজু, এএসআই আসাদুল ইসলাম, এএসআই শাহীন আলম, কনস্টেবল মুনচাদ,কনস্টেবল শফিকুল ইসলাম ও কনস্টেবল আরিফ ইসলামসহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেনারেল  হাসপাতাল মোড় এলাকার চঞ্চলের বাড়ি এবং ঔষধ ফার্মেসীতে প্রায় কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ৭৪০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট, নগদ ২৯ হাজার টাকা, একটি লাল কালারের এফজেডএস মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 


এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, কুষ্টিয়া সদর থানা এলাকার হাসপাতাল মোড়ে দীর্ঘ দিন যাবত ফার্মেসির অন্তরালে মাদক ব্যবসা পরিচালনা হচ্ছে এমন তথ্য পাওয়ার পরে থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর