আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের দুদিনের অভিযানে বন্ধ ৫ শতাধিক প্রতিষ্ঠান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 12:04:33 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বেসরকারি পর্যায়ে পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মে আনতে দ্বিতীয় দফায় চলা সারা দেশব্যাপী অভিযানে গত দুই দিনে পাঁচ শতাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে নিবন্ধন থাকলেও নবায়ন না করা ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা কার্যক্রম না করাসহ নানা অভিযোগে এসব কয়েক শ প্রতিষ্ঠানকে ৯ লাখের বেশি টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এই তথ্য জানিয়েছে। 


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে চলমান অভিযানে ৫২৪টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সরকারি সংস্থাটি বলছে, অভিযানে সবচেয়ে ১৪৯টি বন্ধ হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রাম বিভাগে ৭৬টি, ময়মনসিংহ বিভাগে ৫৪টি, রাজশাহী বিভাগে ৫৩টি, রংপুর বিভাগে ১৯টি, ঢাকা মহানগরে ১৫টি, বরিশাল বিভাগে ১২টি। তবে সর্বনিম্ন একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সিলেট বিভাগে। 


এদিকে জরিমানা আদায়ে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ, এই বিভাগে সর্বোচ্চ ৭ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরপর ঢাকা বিভাগে এক লাখ, খুলনা বিভাগে ৮০ হাজার এবং বরিশাল বিভাগে জরিমানা আদায় করা হয়েছে ২০ হাজার টাকা। তবে, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগসহ ঢাকা মহানগরীতেও কোন জরিমানা আদায় করা হয়নি। 


এর আগে গত ২৬ মে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে প্রথম দফায় গত ৩০ মে বেআইনিভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। যেখানে এক হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এবার দ্বিতীয় গত সোমবার থেকে সপ্তাহব্যাপী অভিযানে নামে সরকার। যেখানে প্রথম দুদিনে ৫২৪ টির কার্যক্রম বন্ধ করতে পেরেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে গত তিন মাসে দুই হাজার ১৬৫টি প্রতিষ্ঠান বন্ধ করা হলো। 


স্বাস্থ্য হাসপাতাল ও ক্লিনিক শাখার সহকারী পরিচালক ডা. শেখ দাউদ আদনান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, কার্যক্রম চালাতে হলে নিবন্ধন নিতে হবে। যারাই বেআইনিভাবে কার্যক্রম চালাবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে