রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

মিঠাপুুকুরে সক্রিয় চোর ও ছিনতাইকারী ৫ সদস্যকে আটক করেছে পুলিশ



রংপুরের মিঠাপুকুর উপজেলায় গোপন সূত্রে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সক্রিয় চোর ও ছিনতাইকারী গ্যাংগের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চুরি হওয়া ২টি ব্যাটারী,পাওয়ার প্যাক ১টি,লিফান ১০০সিসি মোটরসাইকেল,দোয়েল ল্যাপটপ ১টি ও লোনোভো ল্যাপটপ ১০টি উদ্ধার করা হয়। 



শুক্রবার বিকালে মিঠাপুকুর থানায় সক্রিয় চোর ও ছিনতাইকারী এবং জব্দকৃত মালামাল নিয়ে প্রেস বিফ্রিং করেন মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ মোস্তাাফিজার রহমান ।

প্রেস বিফ্রিং থেকে জানা যায়-বিআরডিবি অফিসের কর্মকর্তা ও শঠিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে সাড়াশী অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর থানা পুলিশ। সাড়াশী অভিযান থেকে সক্রিয় চোর ও ছিনতাইকারী ৫জন কে গ্রেফতার করা হয়।জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর বাজারে অবস্থিত রাঙ্গা মেসে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চিতলী দক্ষিণ পাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র সৈকত রহমান(১৮)কে আটক করে জিঙ্গাসাবাদ করলে তার দেওয়া তথ্যে চুরি হওয়া ল্যাপটপের তথ্য প্রদান করেন। তার দেওয়া তথ্য মতে তাকে নিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় মিঠাপুকুর থানা ও রংপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়াও চিতলী দক্ষিণ পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে রিয়াদ বাবুর(২০) তথ্যনুযায়ী গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় অভিযান পরিচালনা করে চোর গুরু রবিউল ইসলামের ভাড়া নেওয়া মেসের রুম হইতে চোরাই হওয়া ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়। পুরো ঘটনায় চোর সদস্যদের চিতলী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে মেহেদী হাসান মারুফ(২৪),শাহআলমের ছেলে আবিদ মাহমুদ মাসুম(২৪) ও গিরাই দক্ষিণ পাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মঞ্জুর হোসেন টেক্কা(২৮)কে গ্রেফতার করে পুলিশ।



এসময় মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান- আসামীরা সকলেই সংঘবদ্ধ চোর ও ছিনতাইকারী দলের সদস্য। তারা বিভিন্ন সময় বড় বড় অপরাধ কর্ম ও চুরি সংঘটিত করে পালিয়ে ঢাকায় আত্মরগোপন করে থাকেন। কিছুদিন পর আবার এলাকায় ফিরে এসে একই ঘটনা ঘটিয়ে থাকেন। আসামীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৫ ঘন্টা ৭ মিনিট আগে