দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

ঢাকায় চীনা সংস্কৃতি কেন্দ্র প্রয়োজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 01:45:16 pm

বাংলাদেশে চীনের সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করা সম্ভব হলে তা দুই দেশের সংস্কৃতি বিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখবে। এমন অভিমত উঠে এসেছে চায়না মিডিয়া গ্রুপ বাংলা (সিএমজি) আয়োজিত ‘সিএমজির নতুন অগ্রযাত্রা: চীন বিষয়ক বই প্রকাশ’ শীর্ষক আলোচনা সভায়।


বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইয়ুয়ে লি ওয়েন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।


বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়ে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি।


চীন বিষয়ক বইয়ের লেখক ও প্রকাশকদের আলোচনা সভায় মতামত ব্যক্ত করেন কবি আলমগীর রেজা চৌধুরী, ভ্রমণগদ্য লেখক শাকুর মজিদ, সাহিত্যিক সিরাজুল ইসলাম মুনির, সেলিম সোলায়মান, কবি মনসুর আজিজ, মসিউল আলম, ইমরুল কায়েস, প্রকাশক জাকির হোসাইন, মেসবাহউদ্দীন আহমেদ, হাসান তারেক প্রমুখ।


বেইজিং থেকে যুক্ত হন সিএমজি বাংলার সাংবাদিক আলিমুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অ্যাটাশে সুন কাংনিং, লেখক ও প্রকাশক রহীম শাহ, দীলতাজ রহমান, ইমরান মাহফুজ, জহিরুল ইসলাম প্রমুখ।


বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে সাহিত্যকর্মের অনুবাদ বৃদ্ধি করা দরকার। চীনের সাহিত্য বাংলায় অনুবাদ এবং বাংলাদেশের সাহিত্য চীনা ভাষায় অনুবাদ হওয়া প্রয়োজন। দুই দেশের সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির জন্য চীনের সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন।’


বাংলা একাডেমি চীনা ও অন্য ভাষার সাহিত্যের অনুবাদ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে চীনা দূতাবাসের সঙ্গে সহযোগিতামূলক আলোচনা চলছে বলে জানান মহাপরিচালক।


বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘একটি দেশের পরিচিতি তুলে ধরতে হলে সে দেশের সেরা গুণীজনদের পরিচয় তুলে ধরতে হয়।’ তিনি চীন ও বাংলাদেশের সাহিত্য অনুবাদের গুরুত্ব তুলে ধরেন।


চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইয়ুয়ে লি ওয়েন বলেন, ‘আমি বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি ভালোবাসি।’ চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের কাজ এগিয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে সিএমজি বাংলার সংবাদকর্মী এবং দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

আরও খবর
6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১৬ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে


deshchitro-6a03222a0aebd-120526065050.webp
সর্বজনপ্রিয়তার ভ্রম

২৮ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে


6a017d54ec768-110526125516.webp
‘যা খেতে মন চায়’ দিবস আজ, যেভাবে এর সূচনা

২৯ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-6a009cfae8894-100526085802.webp
মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

৩০ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে


deshchitro-69e7514a86898-210426042826.webp
হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

৪৯ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে




deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

৬৩ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে